শিরোনাম:
বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা শাহ ওয়ালী উল্লার হাতে ন্যাশনাল লাইফ ইসলামী তাকাফুল বীমার সারভাইভাল বেনিফিটের চেক হস্তান্তর করা হয়েছে। ১ আগস্ট ন্যাশনাল লাইফ ইসলামী তাকাফুলের ৪৭তম শরীয়াহ কাউন্সিল সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন এ চেক হস্তান্তর করেন।
ইসলামী স্কলার মাওলানা শাহ ওয়ালী উল্লা ২০১২ সাল থেকে ন্যাশনাল লাইফ ইসলামী তাকাফুলের শরীয়াহ কাউন্সিল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০১৯ সালে তিন লক্ষ টাকা করে নিজ এবং স্ত্রীর নামে ন্যাশনাল লাইফ ইসলামী তাকাফুলের ৪কিস্তি পলিসি গ্রহণ করেন। ২০ বছর মেয়াদী ৪কিস্তি পলিসির সারভাইভাল বেনিফিটের প্রথম ধাপের চেক প্রদান করা হয়।
কোম্পানীর বোর্ড রুমে মাওলানা শাহ ওয়ালী উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ৪৭তম শরীয়াহ কাউন্সিল সভায় সদস্য ড. এম শমশের আলী, সদস্য ড. মাওলানা কাফিলুদ্দীন সরকার সালেহী, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান, আইটি প্রধান এসভিপি এ এমএম ময়েজ উদ্দিন, শরীয়াহ বোর্ড সচিব জিএম হেলাল উদ্দিন, মুরাকিব মোঃ জামাল হোসেন অংশ নেন। সভায় তাকাফুল ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয় এবং ব্যবসার অগ্রগতিতে সকলেই সন্তোষ প্রকাশ করেন।
কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন এ সময় বলেন আমরা ইসলামী বিধান মেনে তাকাফুল বীমা ব্যবসা পরিচালনা করছি। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, তাই ব্যবসার ক্ষেত্রে ইসলামী বিধান পরিপালন করা হলে শান্তি ও কল্যাণ অবধারিত। তিনি আরো বলেন আমরা কোম্পানীর লাইফ ফান্ড যথাযথভাবে সংরক্ষণ করে গ্রাহকের আমানত সুরক্ষা করছি। আমরা একদিনেই গ্রাহকের দাবী পরিশোধ দাবী পরিশোধ করি। এ জন্যই আল্লাহ আমাদের উপর অফুরন্ত নেয়ামত দান করেছে।