শিরোনাম:
বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানী পিএলসি’র (বিজিআইসি) প্রতিষ্ঠাতা, বিমাবিদ প্রয়াত এমএ সামাদের সহধর্মিণী ফওজিয়া সামাদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ফওজিয়া সামাদ ১৯২৯ সালে সিলেট জেলায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ২০১১ সালের ২৫ এপ্রিল সিঙ্গাপুরে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে বিজিআইসি’র চেয়ারম্যান তওহিদ সামাদ এবং মেয়ে ফ্যান্সি সামাদ, তমজু সামাদ এবং সাবরিনা সামাদ। ১৯৪৯ সালে প্রকাশিত প্রথম বাংলা শিশু-কিশোর মাসিক ম্যাগাজিন ‘মিনার’-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক হিসাবে ফওজিয়া সামাদ নিয়মিত প্রকাশনার দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে এপ্রিল মাসে ঢাকায় তার ধানমন্ডির বাড়িতে মুক্তিযোদ্ধাদের আনা প্রথম অস্ত্রের চালান মজুত রাখা হয় এবং সেই সময় তার বাড়ি ছিল মুক্তিযোদ্ধাদের অভয় ও নির্ভরশীল স্থান। ১৯৭৩ থেকে ২০১১ সাল পর্যন্ত ঢাকা লেডিস ক্লাবের সভানেত্রী থাকা অবস্থায় তিনি জনকল্যাণমুখী বিভিন্ন সামাজিক কাজ পরিচালনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।