শিরোনাম:

আইডিআরএ’র চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা

অর্থভিশন ডেস্ক সেপ্টেম্বর ১১, ২০২৪


বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান ড. এম আসলাম আলমকে শুভেচ্ছা জানিয়েছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স।
১১ সেপ্টেম্বর কর্তৃপক্ষের কার্যালয়ে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন নতুন চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উভয়ে বীমা খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনের পর পরিবর্তিত নতুন বাংলাদেশে পরিবর্তনের ধারাবাহিকতায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।