শিরোনাম:
দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারে তিনি দেশের বিভিন্ন স্বনামধন্য বেসরকারি ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করে পর্যায়ক্রমে ওয়ান ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ইউসিবিতে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (SEVP) ও করপোরেট বিজনেস প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি যমুনা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (DMD) ও চিফ বিজনেস অফিসার (CBO) হিসেবে কর্মরত ছিলেন।
শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং এমবিএ (MBA) সম্পন্ন করেন।
তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা, ব্যবসায়িক দূরদর্শিতা ও গতিশীল নেতৃত্বে অগ্রণী ব্যাংক পিএলসি আরও শক্তিশালী, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংক হিসেবে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা আমাদের।
দেশের অর্থনৈতিক উন্নয়ন, টেকসই ব্যাংকিং ব্যবস্থা, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং অগ্রণী ব্যাংকের সার্বিক অগ্রযাত্রায় তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।